মেডিকেল ভর্তি আবেদনে বড় চমক! জিপিএ বাড়ছে না, কমতেও পারে

মেডিকেল ভর্তি আবেদনে জিপিএ বাড়ছে না, কমানোরও ইঙ্গিত—BMDC সূত্রে |
২০২৬–২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা সামনে রেখে জিপিএ শর্ত নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে, নীতিমালা প্রণয়নকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-এর অভ্যন্তরীণ সূত্রে।

ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে জিপিএ (GPA) বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,
চলতি বছর জিপিএ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় জিপিএ শর্ত কমানোর বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে।
বিশেষ করে, যদি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে দুর্বল হয়, তাহলে আবেদনযোগ্য ন্যূনতম জিপিএ ৮-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কেন আসতে পারে এই পরিবর্তন?
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছরই মেডিকেল ভর্তি নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হয় শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল, প্রতিযোগিতার মাত্রা এবং শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনা করে।
যদি দেখা যায়, যে চলতি বছরে এইচএসসি পরীক্ষার গড় ফলাফল তুলনামূলকভাবে কম, তাহলে বেশি সংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দিতে জিপিএ শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিদেশমুখী প্রবণতা ও আসন শূন্যতার প্রভাব
জিপিএ শর্ত অপরিবর্তিত রাখা বা কমানোর পেছনে আরও কিছু বাস্তব কারণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বিদেশে মেডিকেল পড়তে চলে যাওয়ায়,এবং জিপিএ কিছুটা কম থাকায় তারা দেশে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারে না । এতে দেশে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সংখ্যা কিছুটা কমে যায়।
একই সঙ্গে, দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অনেক সময় আসন খালি থেকে যায়, যা সামগ্রিকভাবে মেডিকেল শিক্ষাব্যবস্থার ওপর প্রভাব ফেলে।
এই প্রেক্ষাপটে, যাতে শিক্ষার্থীরা দেশেই উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করে এবং খালি আসন পূরণ হয়—সে লক্ষ্যেই জিপিএ শর্ত কিছুটা নমনীয় করার চিন্তা করা হচ্ছে।
পাশাপাশি, বেসরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে তাগিদ দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
জিপিএ শর্ত কিছুটা কমানো হলে অধিক সংখ্যক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এতে প্রতিযোগিতার পরিধি বাড়বে এবং যোগ্য শিক্ষার্থীদের জন্য সুযোগ আরও বিস্তৃত হবে।
চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি,
তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, নীতিমালা প্রণয়ন কমিটির অনুমোদনের পরই বিষয়টি চূড়ান্ত হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময়ই জিপিএ সংক্রান্ত নির্ধারিত শর্ত আনুষ্ঠানিকভাবে জানা যাবে।
জিপিএ বাড়ানোর সম্ভাবনা নেই
প্রয়োজনে ন্যূনতম জিপিএ ৮-এ নামানো হতে পারে
এইচএসসি ফলাফলের ওপর নির্ভর করবে সিদ্ধান্ত
বিদেশমুখী শিক্ষার্থী ও বেসরকারি মেডিকেলে আসন শূন্যতা বিবেচনায়
চূড়ান্ত ঘোষণা আসবে নীতিমালা অনুমোদনের পর।
গত ২০২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি আবেদনের ক্ষেত্রে জিপিএ শর্ত কিছুটা শিথিল করা হয়েছিল। আগে যেখানে ন্যূনতম জিপিএ ৯.০ নির্ধারিত ছিল, সেখানে পরবর্তীতে তা কমিয়ে ৮.৫ করা হয়।
এই পরিবর্তনের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল ওই সময়ের এইচএসসি পরীক্ষার ফলাফল। তুলনামূলকভাবে ফলাফল বিবেচনায় রেখে বেশি সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়ায় সুযোগ দিতে জিপিএ শর্ত শিথিল করা হয়, যাতে যোগ্য প্রার্থীদের বঞ্চিত না হতে হয়।
ভর্তি পরীক্ষা এর আরও খবর
ঢাবি ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত! উঠে যেতে পারে লিখিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ৭ দিনেই বাজিমাত, তবে সরকারি কলেজে ভর্তিতে তীব্র প্রতিযোগিতা
মেডিকেল ভর্তিতে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের সুযোগ নিয়ে যা জানা গেল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে |
মেডিকেল ভর্তি আবেদনে বড় চমক! জিপিএ বাড়ছে না, কমতেও পারে
বড় পরিবর্তনের ইঙ্গিত: মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে নভেম্বরেই!
