বড় পরিবর্তনের ইঙ্গিত: মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে নভেম্বরেই!

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে নভেম্বরে!
নভেম্বরেই হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬–২৭ : সময়সূচিতে বড় পরিবর্তনের আভাস, এইচএসসি ফলের পর দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা |
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হতে আগ্রহী লাখো শিক্ষার্থীর জন্য আসতে পারে সময়সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত।

২০২৬–২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা এবার আগের তুলনায় প্রায় এক মাস এগিয়ে এনে নভেম্বর মাসেই আয়োজনের সম্ভাবনা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে প্রাথমিক আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা ও স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা দ্রুত সম্পন্ন করার একটি সম্ভাব্য রূপরেখা নিয়ে কাজ করছে। এইচএসসি ফল ও ভর্তি সময়সূচির সম্ভাব্য সমন্বয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগস্ট মাসে শেষ হওয়ার কথা রুটিন অনুযায়ী।
প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে অক্টোবর মাসের মধ্যেই ফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, ফল প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয় ও পেশাভিত্তিক ভর্তি পরীক্ষাগুলোর সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
ভর্তি পরীক্ষা এগিয়ে আনার পেছনের কারণ শিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে ভর্তি পরীক্ষা দ্রুত সম্পন্ন করার বিষয়ে সম্প্রতি গুরুত্বসহকারে আলোচনা হচ্ছে এবং ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রী আভাস দিয়েছেন, এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরপরই ভর্তি পরীক্ষা নিতে। এর পেছনে কয়েকটি প্রধান কারণ লক্ষ্য উল্লেখ করা হচ্ছে— দীর্ঘদিনের সেশন জট কমানো নতুন শিক্ষাবর্ষ দ্রুত শুরু করা ভর্তি প্রক্রিয়ার সময়সীমা হ্রাস করা,এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে,
এইচএসসি ফল প্রকাশের পরপরই ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি বিবেচনায় থাকতে পারে।
মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য নতুন সময়সূচি প্রাথমিক আলোচনায় উঠে এসেছে, এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নভেম্বর মাসে আয়োজন করা হতে পারে।
পাশাপাশি— আবেদন ও প্রস্তুতির সময়সীমা সংক্ষিপ্ত করার চিন্তা চলছে,এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এসব এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যা বলছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান— “প্রচলিত নিয়ম অনুযায়ী এইচএসসি ফল প্রকাশের পরই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকার সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন— “নভেম্বর মাসে ভর্তি পরীক্ষা আয়োজনের একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। এইচএসসি পরীক্ষার পর সংশ্লিষ্ট কমিটি সময়সূচি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।” পূর্ববর্তী সেশন (২০২৫–২৬) মেডিকেল ভর্তি পরীক্ষার পরিসংখ্যান গত বছর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২ ডিসেম্বর। ওই পরীক্ষায়— মোট পরীক্ষার্থী: ১,২০,৪৪০ জন কেন্দ্র: ১৭টি ভেন্যু: ৪৯টি। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র: ৪৯,০২৮ জন এবং ছাত্রী: ৭৩,৬০৪ জন। ফল প্রকাশিত হয় ১৪ ডিসেম্বর। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ছিলেন ৮১,৬৪২ জন (৬৬.৫৭%)। এর মধ্যে— ছাত্র: ৩১,১২৮ জন (৩৮.১৩%) ছাত্রী: ৫০,৫১৪ জন (৬১.৮৭%)।
মোট পাসের হার ছিল ৬৬.৫৭ শতাংশ।
ভর্তি পরীক্ষা এর আরও খবর
ঢাবি ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত! উঠে যেতে পারে লিখিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ৭ দিনেই বাজিমাত, তবে সরকারি কলেজে ভর্তিতে তীব্র প্রতিযোগিতা
মেডিকেল ভর্তিতে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের সুযোগ নিয়ে যা জানা গেল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে |
মেডিকেল ভর্তি আবেদনে বড় চমক! জিপিএ বাড়ছে না, কমতেও পারে
বড় পরিবর্তনের ইঙ্গিত: মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে নভেম্বরেই!
