৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২ মে, চলবে ২৫ মে পর্যন্ত

৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২ মে, চলবে ২৫ মে পর্যন্ত
২০২৬ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২ মে থেকে। এ কার্যক্রম চলবে ২৫ মে পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা ২০২৫ সালে ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ২০২৪ সালে ৬ষ্ঠ শ্রেণিতে বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তারাই কেবল eSIF পূরণের মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন করতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তির নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে বা কোনো জটিলতা তৈরি হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
ফি সংক্রান্ত তথ্য
রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফিসমূহ হলো—
রেজিস্ট্রেশন ফি: ৫০ টাকা
স্কাউট ফি: ২৫ টাকা
গার্ল গাইডস ফি: ১৫ টাকা
রেড ক্রিসেন্ট ফি: ১৬ টাকা
অবসরপ্রাপ্ত কল্যাণ ট্রাস্ট ফি: ১০০ টাকা
সব মিলিয়ে মোট ফি ২০৬ টাকা। তবে বিলম্বে রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ৫০ টাকা জরিমানা যুক্ত হয়ে মোট ২৫৬ টাকা পরিশোধ করতে হবে।
বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত ফি’র বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
রেজিস্ট্রেশন শেষে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার প্রিন্ট কপি প্রতিষ্ঠানেই সংরক্ষণ করতে হবে।
নতুন অনুমোদনপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে প্রথমে ব্যানবেইস থেকে EIIN সংগ্রহ করতে হবে। এরপর সোনালী ব্যাংকের ‘সোনালী সেবা’র মাধ্যমে ১,৫০০ টাকা জমা দিয়ে লগইন তথ্য নিতে হবে।
সব তথ্য সঠিকভাবে যাচাই করে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি নিশ্চিত করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি অবশ্যই হালনাগাদ থাকতে হবে; অন্যথায় রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিশেষ ক্ষেত্রে নির্দেশনা
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সনদ সংযুক্ত করতে হবে।
এছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি নেই বা নবায়নের মেয়াদ শেষ হয়েছে, তাদের দ্রুত প্রয়োজনীয় আবেদন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
