শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান কৌশল

ডেস্ক রিপোর্ট
২ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান কৌশল
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান কৌশল
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

ভর্তি পরীক্ষার প্রস্তুতি: এক অদেখা যুদ্ধের প্রস্তুতি

উচ্চ মাধ্যমিকের চৌকাঠ পেরোনোর পর শিক্ষার্থীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নামে পরিচিত। এটি যেন এক অদেখা স্নায়ুযুদ্ধ, যেখানে লাখো শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা করে নিজেদের গন্তব্যে পৌঁছাতে হয়। এই বন্ধুর পথ পাড়ি দিতে সঠিক পরিকল্পনা ও কৌশল অবলম্বন করা অপরিহার্য।

Destination does not make you, rather you make your own destination by your action and priority. Therefore, do not deny to prove your potentiality till you have enough ways of proving of your time and action.

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর এই ভর্তি পরীক্ষার সময়টি শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ ও দ্বিধার জন্ম দেয়। এই সময়ে মনোবল দৃঢ় রেখে সুচিন্তিতভাবে প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে মানবিক ও বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এই তিনটি মূল বিষয়ই সাফল্যের চাবিকাঠি।

বাংলা বিষয়ের প্রস্তুতি কৌশল

বাংলা বিষয়কে মূলত তিনটি প্রধান অংশে ভাগ করে প্রস্তুতি নেওয়া যেতে পারে: সাহিত্য, ব্যাকরণ এবং বিরচন বা মুখস্থ অংশ। প্রতিটি অংশের জন্য নির্দিষ্ট কৌশল অনুসরণ করা উচিত।

News details square ads

ক. সাহিত্য অংশ

  • উচ্চমাধ্যমিকের পাঠ্যবই: একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্য পাঠ্যবই থেকে সিলেবাসভুক্ত সকল গদ্য ও পদ্য মনোযোগ দিয়ে পড়তে হবে।
  • গুরুত্বপূর্ণ বিষয়: লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, টীকা এবং গুরুত্বপূর্ণ লাইনগুলোর উপর বিশেষ জোর দিতে হবে।
  • সহায়ক পাঠ: সাহিত্যের সহায়ক পাঠ হিসেবে নাটক ও উপন্যাসের কাহিনি, চরিত্র, শব্দার্থ, টীকা এবং লেখক ও পাঠ পরিচিতি ভালোভাবে আয়ত্ত করতে হবে।

খ. ব্যাকরণ অংশ

ভর্তি পরীক্ষায় সাহিত্য অংশের পর ব্যাকরণ থেকে সর্বাধিক প্রশ্ন আসে। তবে সব বিশ্ববিদ্যালয়ের জন্য সব টপিক সমান গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো:

  • ধ্বনি-বর্ণ পরিচয়, ধ্বনি পরিবর্তন, সন্ধি (নিপাতনে সিদ্ধ)
  • উপসর্গ, প্রকৃতি-প্রত্যয়, কারক, সমাস
  • পদ প্রকরণ (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়)
  • পুরুষ ও নারীবাচক শব্দ, বচন, বাক্যের শ্রেণিবিভাগ, বাচ্য
  • শব্দদ্বিত্ব ও ছেদচিহ্ন

গ. বিরচন বা মুখস্থ অংশ

বিরচন অংশ থেকে কমবেশি প্রশ্ন অবশ্যই আসে। এটি একটি বিস্তৃত অংশ হলেও কিছু নির্বাচিত ও উচ্চ সম্ভাবনাময় টপিক যত্নসহকারে পড়লে ভালো ফল পাওয়া যায়। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো:

  • এক কথায় প্রকাশ, বাগ্‌ধারা, শব্দজোড়
  • সমার্থক ও বিপরীত শব্দ, অভিধানতত্ত্ব
  • পারিভাষিক শব্দ ও প্রবাদ-প্রবচন

বাংলার জন্য সহায়ক বই

বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য নিম্নলিখিত বইগুলো ব্যবহার করা যেতে পারে:

  1. একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্য পাঠ
  2. নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই
  3. অভিযাত্রী/জয়কলি অথবা বাজারের যেকোনো ভালো মানের সহায়ক বই

ইংরেজি বিষয়ের প্রস্তুতি

মানবিক ও বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য ইংরেজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে ভালো ফল করা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান এবং পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ লাভে সহায়ক হয়। ইংরেজি বিষয়কে প্রধানত চারটি অংশে বিশ্লেষণ করা যায়...

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]