শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফ: অন্যের প্রস্তুতি নয়, নিজের ভুল থেকে শিখুন

ডেস্ক রিপোর্ট
২ ঘণ্টা আগে
ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফ: অন্যের প্রস্তুতি নয়, নিজের ভুল থেকে শিখুন
ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফ: অন্যের প্রস্তুতি নয়, নিজের ভুল থেকে শিখুন
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

ভর্তি পরীক্ষার প্রস্তুতি: অন্যের নয়, নিজের পথ অনুসরণ করুন

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় অনেক শিক্ষার্থী অন্যের পড়ার সময় বা মডেল টেস্টের নম্বর দেখে হতাশ হয়ে পড়েন। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরাফ হোসাইন মুনাদ মনে করেন, অন্যের সঙ্গে নিজের তুলনা করা ঠিক নয়। বরং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই সাফল্যের মূল চাবিকাঠি। কলেজে পেছনের সারিতে থাকা এবং কোচিংয়ের মডেল টেস্টে কম নম্বর পাওয়া সত্ত্বেও তিনি হাল ছাড়েননি।

নিজের অধ্যবসায় ও সঠিক কৌশল প্রয়োগের মাধ্যমে মেহেরাফ হোসাইন মুনাদ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদে (সি ইউনিট) প্রথম স্থান অর্জন করেছেন। শুধু তাই নয়, তিনি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৬১৭তম এবং ডি ইউনিটে ১৪১তম স্থান লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায়ও ৬৭৪তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত।

পরিকল্পনা ও কার্যকর রুটিন

নিজের প্রস্তুতি সম্পর্কে মুনাদ জানান, এইচএসসির আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে তার খুব বেশি ধারণা ছিল না। এইচএসসির পর তিনি প্রতিযোগিতার তীব্রতা এবং কার্যকর প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করেন। তার মতে, অল্প সময়ে সবচেয়ে কার্যকর প্রস্তুতি নেওয়া জরুরি।

News details square ads

“আমি নিজের জন্য একটি রুটিন তৈরি করি এবং পড়াশোনাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসি। তবে একটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল—পরিকল্পনা যেন শুধু পরিকল্পনাই হয়ে না থাকে, সেটাকে প্রতিদিনের কাজে বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, অনেকে শুরুতে বিশাল পরিকল্পনা করলেও তা অনুসরণ করতে না পেরে হতাশ হয়ে পড়েন। মুনাদের পরামর্শ হলো, এমন রুটিন তৈরি করা উচিত যা নিজের বাস্তব অবস্থা অনুযায়ী নিয়মিত অনুসরণ করা সম্ভব। সময় কম থাকলে হতাশ না হয়ে বরং সময়কে আরও সচেতনভাবে ব্যবহার করতে হবে।

পড়াশোনার কৌশল ও দুর্বলতা চিহ্নিতকরণ

পড়ার স্ট্র্যাটেজি সম্পর্কে মুনাদ বলেন, তার পড়াশোনার নির্দিষ্ট কোনো সময় ছিল না। তিনি প্রতিদিন সকালে ঠিক করতেন কোন কোন বিষয় শেষ করবেন এবং সে অনুযায়ী পড়াশোনা করতেন। তার কাছে প্রতিদিন কত ঘণ্টা পড়া হলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল দিনের কাজ কতটুকু শেষ করা গেল।

  • দুর্বল বিষয়ে মনোযোগ: সব বিষয়ে সমান সময় না দিয়ে যে বিষয়ে দুর্বলতা বেশি ছিল, সেটির পেছনে তুলনামূলক বেশি সময় ব্যয় করতেন।
  • কঠিন বিষয় এড়িয়ে না যাওয়া: যে বিষয়গুলো কঠিন মনে হয় বা পড়তে অনীহা কাজ করে, নিজের উন্নতির জন্য সেগুলোকে বেশি সময় দেওয়া প্রয়োজন।

ধারাবাহিকতা ও মডেল টেস্ট বিশ্লেষণ

মুনাদ ধারাবাহিকতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। তার মতে, ধারাবাহিকতা মানে প্রতিদিন সমান পরিমাণ পড়া নয়, বরং প্রস্তুতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন না করা। কোনো দিন কম পড়া হলেও যেন পরের দিনটি নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

তার প্রস্তুতিতে সবচেয়ে বেশি কাজে দিয়েছে মডেল টেস্টের ভুলগুলো বিশ্লেষণ করা। প্রতিটি মডেল টেস্টের পর তিনি শুধু নম্বর দেখে থেমে থাকতেন না, বরং কোন প্রশ্নে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে—তা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করতেন।

“একসময় বুঝতে পারি, সব ভুল একই ধরনের নয়। কিছু ভুল হয় কোনো বিষয় ভালোভাবে না জানার কারণে, কিছু হয় প্রশ্ন ঠিকমতো না পড়ার কারণে, আবার কিছু হয় উত্তর নিয়ে অযথা দ্বিধায় থাকার কারণে। ভুলের ধরন বুঝতে পারলে সেটার সমাধান করাও সহজ হয়।”

ভর্তিচ্ছুদের উদ্দেশে তিনি বলেন, মডেল টেস্ট দেওয়ার পর শুধু সঠিক উত্তরগুলো দেখে নিলে হবে না, নিজের ভুলের কারণ খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতিতে পরিবর্তন আনতে হবে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]