জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির নতুন ধাপ শুরু, ১৭ জুন প্রকাশ হচ্ছে বিষয় পরিবর্তন ও কোটার ফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে নতুন একটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফল এবং কোটাভিত্তিক মেধাতালিকা আগামী ১৭ জুন প্রকাশ করা হবে। একই সঙ্গে কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এবং কলেজ পর্যায়ে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়াও শুরু হবে।
সোমবার প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ জুন বিকেল ৪টায় বিষয় পরিবর্তনের ফল ও কোটার মেধাতালিকা প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এছাড়া একই দিন রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে ফল দেখা যাবে।
ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN লিখে একটি স্পেস দিয়ে আবেদন আইডি নম্বর উল্লেখ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কোটার মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষাক্রমে ভর্তি হয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই ২২ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। এরপর অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল না করলে দ্বৈত ভর্তির কারণে তার অনার্স প্রথম বর্ষের ভর্তি ও নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
কোটার মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন না। তবে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি হওয়া যেসব শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হবে, তারা ১৭ থেকে ২৪ জুন পর্যন্ত পরিবর্তিত বিষয়ের ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না এবং কলেজ কর্তৃপক্ষের অনলাইন নিশ্চয়নেরও প্রয়োজন হবে না।
অন্যদিকে কোটাভিত্তিক মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ১৭ থেকে ২৪ জুনের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। তাদের ১৮ থেকে ২৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে এক হাজার ১৩০ টাকা নিবন্ধন ফি জমা দিতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষ ১৮ থেকে ২৭ জুন পর্যন্ত চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়সূচি অনুসরণ করে সব ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
ক্যাম্পাস এর আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির নতুন ধাপ শুরু, ১৭ জুন প্রকাশ হচ্ছে বিষয় পরিবর্তন ও কোটার ফল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
ডেন্টাল কলেজে নবীনদের ক্লাস শুরু ৮ জুন, একযোগে ৩৪ প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন
চিকিৎসকদের 'অমানবিক' শর্তের বেড়াজালে বাঁধার প্রতিবাদ: একযোগে সরব বুয়েট, ঢাবি ও চুয়েট
পরীক্ষায় বসলেই কি ফেল? পাসের হার মাত্র ২১%, চরম উদ্বেগে সাড়ে ১২ হাজার চিকিৎসকের ভাগ্য নির্ধারণ শুরু!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল উদ্যোগ: ৪০ লক্ষ শিক্ষার্থীর হাতে সবুজ হবে বাংলাদেশ, আসছে ‘One Student, One Tree’ কর্মসূচি
