শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

ডেন্টাল কলেজে নবীনদের ক্লাস শুরু ৮ জুন, একযোগে ৩৪ প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন

শিক্ষাপথ ডেস্ক
৪ ঘণ্টা আগে
ডেন্টাল কলেজে নবীনদের ক্লাস শুরু ৮ জুন, একযোগে ৩৪ প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন
ডেন্টাল কলেজে নবীনদের ক্লাস শুরু ৮ জুন, একযোগে ৩৪ প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং উদ্বোধনী ক্লাসের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জুন, সোমবার সকাল ৯টা থেকে দেশের মোট ৩৪টি ডেন্টাল কলেজ ও ইউনিটে একযোগে এই কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অনলাইন প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে টানা তিন দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন অর্থাৎ ৮ জুন সকাল ৯টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক কেন্দ্রীয়ভাবে অনলাইন প্লাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে দেশের সব সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষবৃন্দ এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত হবেন। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রতিটি ডেন্টাল কলেজ নিজ নিজ ব্যবস্থাপনায় স্থানীয় ওরিয়েন্টেশন আয়োজন করবে। এছাড়া পরিবেশ সুরক্ষায় ‘একজন শিক্ষার্থী একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় প্রথম দিনেই প্রতিটি নতুন শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণ করতে হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ ৯ জুন সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ নতুন শিক্ষার্থীদের জন্য campus ও বিভিন্ন বিভাগ পরিদর্শনের ব্যবস্থা করবে। একই সাথে নতুন শিক্ষার্থীদের ডেন্টাল কোর্সের বিস্তারিত কারিকুলাম ও নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হবে।

News details square ads

ওরিয়েন্টেশনের শেষ দিন অর্থাৎ ১০ জুন ডেন্টাল শিক্ষার্থীদের জন্য বিশেষ মোটিভেশনাল লেকচার ক্লাসের আয়োজন করা হয়েছে। চিকিৎসা শিক্ষায় শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করতে এবং তাদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে কলেজ কর্তৃপক্ষ এই ক্লাসের ব্যবস্থা করবেন।

HEALTH EDUCATION DEPARTMENT-এর চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সাকি মো: জাকিউল আলম জানান, মহাপরিচালকের সদয় অনুমোদনে এই নির্দেশনা জারি করা হয়েছে। ওরিয়েন্টেশন ও উদ্বোধনী ক্লাসের এই পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের সকল ডেন্টাল কলেজ ও ইউনিট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]