প্রকাশ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল, পাসের হার ৯৪.৪৬ শতাংশ
.jpeg&w=3840&q=75)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ প্রকাশিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯৪.৪৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় সারা দেশের ৮৮০টি কলেজের ৩১টি অনার্স বিষয়ে মোট ৩,২৮,১৫৩ (তিন লক্ষ আটাশ হাজার একশত তিপান্ন) জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। ৩৪৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।
ফলাফল দেখার নিয়ম:পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (http://results.nu.ac.bd) থেকে তাদের ফলাফল সংগ্রহ করতে পারছেন। ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফলাফল জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতাও কর্তৃপক্ষের হাতে রয়েছে।
উল্লেখ্য, এবারের ৩য় বর্ষের এই বিশাল পাসের হারে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে করোনাকালীন সেশন জট কাটিয়ে নিয়মিত পরীক্ষা ও দ্রুত ফলাফল প্রকাশের এই ধারাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শিক্ষাপথ-এর সাথে থাকুন সব ধরনের শিক্ষা বিষয়ক সর্বশেষ আপডেটের জন্য।
ক্যাম্পাস এর আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন, শিক্ষায় আন্তর্জাতিকীকরণ ও দক্ষতা উন্নয়নে জোর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির নতুন ধাপ শুরু, ১৭ জুন প্রকাশ হচ্ছে বিষয় পরিবর্তন ও কোটার ফল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
ডেন্টাল কলেজে নবীনদের ক্লাস শুরু ৮ জুন, একযোগে ৩৪ প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন
চিকিৎসকদের 'অমানবিক' শর্তের বেড়াজালে বাঁধার প্রতিবাদ: একযোগে সরব বুয়েট, ঢাবি ও চুয়েট
পরীক্ষায় বসলেই কি ফেল? পাসের হার মাত্র ২১%, চরম উদ্বেগে সাড়ে ১২ হাজার চিকিৎসকের ভাগ্য নির্ধারণ শুরু!
