ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের ডাকা বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার পর কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিল চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে ছাত্রদল ও ছাত্র শিবির—দুই পক্ষেরই কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
পরবর্তীতে ঘটনার পর এই সিটি কলেজ প্রাঙ্গণে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অবস্থান নেন।

জানা গেছে, ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ শীর্ষক গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লিখে দেন চট্টগ্রামের সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী। এ নিয়ে ক্যাম্পাসে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীর সঙ্গে উত্তেজনা থেকে সংঘর্ষে রূপ দেয়। আজ সকাল থেকে এই উত্তেজনা শুরু হয়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে এবং ঘণ্টাখানেক তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে। পরবর্তীতে পুলিশ ও কলেজ শিক্ষকদের হস্তক্ষেপে কলেজ ক্যাম্পাস এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ক্যাম্পাস এর আরও খবর
চিকিৎসকদের 'অমানবিক' শর্তের বেড়াজালে বাঁধার প্রতিবাদ: একযোগে সরব বুয়েট, ঢাবি ও চুয়েট
পরীক্ষায় বসলেই কি ফেল? পাসের হার মাত্র ২১%, চরম উদ্বেগে সাড়ে ১২ হাজার চিকিৎসকের ভাগ্য নির্ধারণ শুরু!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল উদ্যোগ: ৪০ লক্ষ শিক্ষার্থীর হাতে সবুজ হবে বাংলাদেশ, আসছে ‘One Student, One Tree’ কর্মসূচি
ঢাকা কলেজে ক্লাস বন্ধ রেখে চাকরির পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ক্ষোভ
প্রকাশ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল, পাসের হার ৯৪.৪৬ শতাংশ
উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: শিক্ষকদের 'শাটডাউন' ঘোষণা, উপাচার্য অবাঞ্ছিত
