এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ মে: ঘোষণা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ মে: ঘোষণা দিল স্বাস্থ্য মন্ত্রণালয় |
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ মে সকাল ৯টায় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ঢাকার মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নবাগত শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনে যুক্ত থাকবেন।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
প্রকাশিত ফলাফলে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট ৫ হাজার ৪১ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। পাশাপাশি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় ৩০ ডিসেম্বর থেকে।
এবার তাদের একাডেমিক যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে।
নতুন শিক্ষাবর্ষের শুরুতেই কেন্দ্রীয়ভাবে এ আয়োজনকে ঘিরে মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
ক্যাম্পাস এর আরও খবর
চিকিৎসকদের 'অমানবিক' শর্তের বেড়াজালে বাঁধার প্রতিবাদ: একযোগে সরব বুয়েট, ঢাবি ও চুয়েট
পরীক্ষায় বসলেই কি ফেল? পাসের হার মাত্র ২১%, চরম উদ্বেগে সাড়ে ১২ হাজার চিকিৎসকের ভাগ্য নির্ধারণ শুরু!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল উদ্যোগ: ৪০ লক্ষ শিক্ষার্থীর হাতে সবুজ হবে বাংলাদেশ, আসছে ‘One Student, One Tree’ কর্মসূচি
ঢাকা কলেজে ক্লাস বন্ধ রেখে চাকরির পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ক্ষোভ
প্রকাশ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল, পাসের হার ৯৪.৪৬ শতাংশ
উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: শিক্ষকদের 'শাটডাউন' ঘোষণা, উপাচার্য অবাঞ্ছিত
