শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

বাজেটে নজিরবিহীন করছাড়ের ঘোষণা, স্বস্তি মিলতে পারে প্রযুক্তি থেকে চিকিৎসা খাতে

শিক্ষাপথ ডেস্ক
২ দিন আগে
বাজেটে নজিরবিহীন করছাড়ের ঘোষণা, স্বস্তি মিলতে পারে প্রযুক্তি থেকে চিকিৎসা খাতে
বাজেটে নজিরবিহীন করছাড়ের ঘোষণা, স্বস্তি মিলতে পারে প্রযুক্তি থেকে চিকিৎসা খাতে
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক কর ও শুল্ক ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, দেশীয় উৎপাদন সম্প্রসারণ, প্রযুক্তি খাতের বিকাশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় হ্রাসের লক্ষ্য নিয়ে সরকার একাধিক ক্ষেত্রে শতভাগ কর অব্যাহতির প্রস্তাব আনতে যাচ্ছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশীয় তৈলবীজ থেকে ভোজ্যতেল উৎপাদনে উৎসাহ দিতে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি কর সুবিধা দেওয়া হবে। এ খাতে নতুন বিনিয়োগকারীরা প্রথম পাঁচ বছর সম্পূর্ণ করমুক্ত সুবিধা পাবেন। পরবর্তী তিন বছর অর্ধেক এবং তার পরের দুই বছর আংশিক কর অব্যাহতির সুযোগ থাকবে। সরকারের প্রত্যাশা, এতে আমদানিনির্ভরতা কমে স্থানীয় উৎপাদন বাড়বে।

পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে সৌরবিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের ওপর ২০৩৫ সাল পর্যন্ত করমুক্ত সুবিধা বহাল রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য কর রেয়াতের ব্যবস্থাও রাখা হচ্ছে। শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানির ক্ষেত্রেও ভ্যাট ছাড়া অন্যান্য সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

News details square ads

ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে মোবাইল সিম কার্ডের ওপর বিদ্যমান কর সম্পূর্ণ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের খরচ কমার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি স্টার্টআপ প্রতিষ্ঠানের ওপর আরোপিত স্থানীয় ভ্যাট এবং ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের সেবার বিপরীতে বিদ্যমান ভ্যাটও প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে।

প্রযুক্তি পণ্যের সহজলভ্যতা বাড়াতে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও ভ্যাট অব্যাহতির পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণ আরও ত্বরান্বিত হবে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]