শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

একক প্রশ্নপত্রে এইচএসসি-আলিম পরীক্ষা, সব বোর্ডে অভিন্ন ব্যবস্থার ঘোষণা

শিক্ষাপথ ডেস্ক
২ ঘণ্টা আগে
একক প্রশ্নপত্রে এইচএসসি-আলিম পরীক্ষা, সব বোর্ডে অভিন্ন ব্যবস্থার ঘোষণা
একক প্রশ্নপত্রে এইচএসসি-আলিম পরীক্ষা, সব বোর্ডে অভিন্ন ব্যবস্থার ঘোষণা
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বোর্ডভিত্তিক প্রতিযোগিতা ও প্রশ্নপত্রে ভিন্নতা থেকে সৃষ্ট অসামঞ্জস্য দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে পরীক্ষার মান ও মূল্যায়ন পদ্ধতিতে আরও সমতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, বিভিন্ন বোর্ডের মধ্যে নিজস্ব প্রতিযোগিতার প্রবণতা থাকায় অভিন্ন প্রশ্নপত্রের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর ফলাফল পর্যবেক্ষণ করা হবে।

মন্ত্রী আরও জানান, পরীক্ষাকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে তা মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখা হয়েছে। প্রশ্নপত্র আগেই নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হবে এবং কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে তা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও বিকল্প ব্যবস্থা প্রস্তুত রয়েছে।

News details square ads

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, সব বোর্ডে একই প্রশ্নপত্র চালুর ফলে মূল্যায়নে সামঞ্জস্য বাড়বে এবং পরীক্ষার্থীদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]