আলিম পরীক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা: বাড়ল ফরম পূরণের শেষ সময়

আলিম পরীক্ষার ফরম পূরণে নতুন সুযোগ, বাড়ল সময়সীমা
২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ মে পর্যন্ত পরীক্ষার ফরম পূরণ করা যাবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেশের সব আলিম পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা এখন বাড়তি সময়ের এই সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে পরীক্ষার ফি জমা দেওয়ার সময়ও বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা ৭ মে পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
তবে বোর্ড জানিয়েছে, অতিরিক্ত এই সময়ের মধ্যে ফরম পূরণ করলে বিলম্ব ফি পরিশোধ বাধ্যতামূলক হবে।
এছাড়া, গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা অন্যান্য শর্ত ও নির্দেশনা আগের মতোই কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
