চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময় থেকে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (৮ আগস্ট) বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে নিজস্ব EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রগুলো নির্ধারিত পদ্ধতিতে ফল সংগ্রহ করতে পারবে।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফলবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। বরিশাল বোর্ডের ক্ষেত্রে উদাহরণ হিসেবে SSC BAR 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠানোর কথা জানিয়েছে বোর্ড।
এ ছাড়া অনলাইনে ফলাফল ও পুনর্নিরীক্ষণের জন্য পৃথক ওয়েবসাইটে প্রবেশের নির্দেশনাও দিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদন ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত করা যাবে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
