২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে ফের পরিবর্তনের আভাস

পবিত্র রমজান মাসের কথা বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছিল। তবে এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হওয়ায়, প্রয়োজনে আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, মূলত রোজার কারণে পরীক্ষা এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা না হলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল তাদের।
তিনি আরও জানান, এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত অংশীজনদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছিল। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এটি নিয়ে সমালোচনা হচ্ছে এবং অনেকেই পরীক্ষা রোজার পর নেওয়ার কথা বলছেন। এমতাবস্থায় এসএসসি পরীক্ষা নিয়ে জনমত যাচাইয়ে আবারও সংশ্লিষ্টদের সঙ্গে বসার কথা জানান তিনি।

তবে যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠ্যক্রম ও সিলেবাস সম্পন্ন হওয়ার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রী। তিনি বলেন, আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে, তবে সিলেবাস শেষ না করে পরীক্ষা হতে পারে না।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
