ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার চেষ্টা

ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার চেষ্টা

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এক বা একাধিক ব্যক্তি এই ধরনের ভুয়া একাউন্ট পরিচালনা করে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছে এবং বিভিন্নভাবে আর্থিক ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি নম্বর ও প্রোফাইলের মাধ্যমে নিজেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পরিচয় দিয়ে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে এবং এটিকে গুরুতর প্রতারণার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কীভাবে প্রতারণা করা হচ্ছে
সূত্র অনুযায়ী, প্রতারকরা—
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিচ্ছে
ভর্তি, চাকরি বা বিশেষ সুবিধা দেওয়ার প্রলোভন দেখাচ্ছে
ব্যক্তিগত নম্বরে কল/মেসেজ করে যোগাযোগ করছে
অর্থ বা ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করছে |
স্বাস্থ্য শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে—
এ ধরনের কোনো যোগাযোগ সরকারি নয়
মহাপরিচালক বা কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে এভাবে যোগাযোগ করেন না
সকল অফিসিয়াল তথ্য শুধুমাত্র নির্ধারিত মাধ্যমেই প্রদান করা হয় |
সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে—
অচেনা নম্বর বা সন্দেহজনক আইডি থেকে আসা বার্তায় সাড়া না দিতে
কোনো অবস্থাতেই টাকা বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে
সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে |
এ ধরনের প্রতারণার সাথে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
