ঢাকা কলেজ হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান |

ঢাকা কলেজ হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান |
ঢাকা কলেজের আবাসিক হলগুলোতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অবস্থান বন্ধে রাতভর অভিযান চালিয়েছে কলেজ প্রশাসন। শুক্রবার (১ মে) গভীর রাতে বিভিন্ন হলে একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
কলেজ সূত্রে জানা যায়, দক্ষিণ ছাত্রাবাসের সাবেক প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদের নেতৃত্বে প্রভোস্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হলের কক্ষগুলো পরিদর্শন করেন। এ সময় বিশেষভাবে মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করা এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষসহ তার আগের সেশনের শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে অনেক মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীকে হলে দেখা যায়নি। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে তাদের একটি বড় অংশ হলের বাইরে অবস্থান নেয় বলে জানা গেছে।
হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব নির্ধারিত সময়সীমা ইতোমধ্যেই শেষ হয়েছে। অনার্স সম্পন্ন হওয়ার পর কেউ পরীক্ষার্থী থাকুক বা না থাকুক, হলে অবস্থানের সুযোগ নেই। বিশেষ করে ২০১৯–২০ বা তার আগের সেশনের কোনো শিক্ষার্থীকে হলে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের দাবি, আবাসিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মিত শিক্ষার্থীদের জন্য আসন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব বিবেচনায় নেওয়া হবে না বলেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে কয়েকজন শিক্ষার্থী বলেন, নিয়ম সবার জন্য সমানভাবে কার্যকর করতে হবে। কেউ যদি রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব ব্যবহার করে হলে থেকে যান, তাহলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হবে। তাই প্রশাসনের সিদ্ধান্ত যেন সবার ক্ষেত্রে সমানভাবে বাস্তবায়ন করা হয়, সেই দাবি জানান তারা।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
