২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ। আজ সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করবেন। এর আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল SMS-এর মাধ্যমে দেখার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগের ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও SMS পাঠিয়ে ফলাফল জানা যাবে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
পরীক্ষায় অংশ নেয় দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
সাধারণ নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসেবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করা হচ্ছে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
