শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

গুটিকয়েক ব্যক্তির কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না: দেলোয়ার হোসেন আজিজি

ডেস্ক রিপোর্ট
২০ ঘণ্টা আগে
গুটিকয়েক ব্যক্তির কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না: দেলোয়ার হোসেন আজিজি
গুটিকয়েক ব্যক্তির কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না: দেলোয়ার হোসেন আজিজি
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষায় সতর্কতার আহ্বান

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজি সম্প্রতি এক ফেসবুক পোস্টে মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, গুটিকয়েক দুশ্চরিত্রবান লোকের কারণে মাদ্রাসা শিক্ষাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না।

ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে

দেলোয়ার হোসেন আজিজি তাঁর পোস্টে উল্লেখ করেন যে, মাদ্রাসা শিক্ষা নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। তিনি বলেন, সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানেও বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে এমন ঘটনাগুলো ব্যাপক প্রচার পাওয়ায় পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সুনাম প্রশ্নের মুখে পড়ে।

মাদ্রাসাপড়ুয়া হিসেবে মনে রাখতে হবে, আপনার একটি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড সমগ্র মাদ্রাসা শিক্ষার সুনামকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মাদ্রাসা দরদি জনগণ ও ওলামায়ে কেরাম সবারই সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।

News details square ads

দায়িত্বশীলতা ও জবাবদিহির গুরুত্ব

তিনি আরও লেখেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা ধামাচাপা না দিয়ে দ্রুত, কঠোর ও ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে মানুষের মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রতি অনীহা তৈরি হবে। দেলোয়ার হোসেন আজিজি জোর দিয়ে বলেন, সত্য, নৈতিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার মাধ্যমেই মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষা করা সম্ভব।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]