বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামী শনিবার (১১ জুলাই) এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড: ২৭৫) পরীক্ষাটি আপাতত অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এ সিদ্ধান্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
