শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা

দুর্যোগের মধ্যেই এইচএসসি পরীক্ষা: সাইন্সল্যাব মোড় অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
চলমান ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সাইন্সল্যাব ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষ, পথচারী ও বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা দীর্ঘ যানজট ও ভোগান্তির মুখে পড়েন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— "দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ", "আমাদের ন্যায্য দাবি মানতে হবে" এবং "অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন"।
আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া তাদের প্রতি অন্যায় হয়েছে বলে তারা মনে করেন।
তাদের দাবি, প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি যারা দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে না পারার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
