বুয়েটসহ দেশের ১২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

দেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন এনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. একরামুল হক। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. এম এম শরীফুল করিমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত অন্যান্য উপাচার্যদের তালিকায় রয়েছেন:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. আনিসুর রহমান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. গোলাম রব্বানী
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট): অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নিয়োগ প্রদান করা হয়েছে। নবনিযুক্ত উপাচার্যগণ তাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
