মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন: চলতি সপ্তাহেই জিও জারির সম্ভাবনা

মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের চলতি মে (২০২৬) মাসের বেতনের সরকারি আদেশ বা জিও (GO) এই সপ্তাহেই জারি হতে পারে। শনিবার (৩০ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বেতনের ফাইল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং অধিদপ্তরের অংশের দাপ্তরিক কাজও সম্পন্ন হয়েছে। এখন কেবল মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। সব সরকারি ও বেসরকারি অফিস খোলার পর আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই জিও জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। জিও জারির পরপরই অন্যান্য আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম শেষে অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক ছাড় করা হবে।
এর আগে, গত ১৯ মে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৬ খ্রিষ্টাব্দের পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড় করা হয়। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলো থেকে ২০ মে থেকেই শিক্ষক-কর্মচারীরা এই উৎসব ভাতার টাকা উত্তোলন করতে পেরেছেন।

পাশাপাশি, গত ৪ মে শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২৬) মাসের এমপিও বা বেতনের চেকও অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছিল। ঐদিনের পর থেকেই শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পেরেছেন।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
