১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক

১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) অনুদান অনুমোদন করেছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)। এই অর্থায়নের মাধ্যমে দেশের প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের প্রায় ১৪ লাখ শিক্ষককে পর্যায়ক্রমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দেওয়া হবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের ঘোষণা দেওয়া হয়। ইউনিসেফ বাংলাদেশ জানায়, শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন এবং অবকাঠামোগত রূপান্তরের লক্ষ্যেই এই অর্থায়ন বাস্তবায়ন করা হবে।

অনুদানের প্রথম অংশ হিসেবে ইউনিসেফ ও ইউনেস্কোর কারিগরি সহায়তায় ৪৮ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট বাস্তবায়ন করা হবে। এর আওতায় প্রায় ৬ লাখ ৭৭ হাজার শিক্ষককে আধুনিক ও মানসম্মত পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।
অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মাধ্যমে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মাল্টিপ্লায়ার গ্রান্ট বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মাধ্যমে আরও প্রায় ৭ লাখ শিক্ষককে প্রযুক্তিনির্ভর ও আধুনিক মিশ্র শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ করে তোলা হবে।
শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন বলেন, জিপিইর এই অর্থায়ন ইতোমধ্যে চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং এটি দেশের শিক্ষা খাতের রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, ইউনিসেফ ও ইউনেস্কোর সহযোগিতায় এই উদ্যোগ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ইমানুয়েল আব্রিউসহ ইউনেস্কো, জিপিই ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সবাই এই অর্থায়নকে বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
