শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট: প্রাথমিক শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি ডিপিই-র

শিক্ষাপথ ডেস্ক
২২ দিন আগে
সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট: প্রাথমিক শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি ডিপিই-র
সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট: প্রাথমিক শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি ডিপিই-র
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকার, রাষ্ট্রের বিভিন্ন দপ্তর এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কোনো ধরনের কটূক্তি, অপপ্রচার বা আপত্তিকর পোস্ট করা থেকে বিরত থাকতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় যা বলা হয়েছে

News details square ads

অধিদপ্তরের নির্দেশনায় উল্লেখ করা হয় যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ও অপপ্রচারমূলক পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। শিক্ষকদের এমন আচরণ সরাসরি সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।

সরকারি নীতিমালা ও শৃঙ্খলা

ডিপিই স্পষ্ট জানিয়েছে, প্রতিটি সরকারি কর্মচারীর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত 'সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯' মেনে চলা বাধ্যতামূলক। এই নির্দেশিকা লঙ্ঘন করা ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে।

শনাক্তকরণ ও আইনি পদক্ষেপ

যেসব শিক্ষক ইতিমধ্যে এ ধরনের আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, তাদের দ্রুত শনাক্ত করার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে বিভাগীয় মামলা বা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত মন্ত্রণালয়কে অবহিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই কঠোর অবস্থানের ফলে প্রাথমিক শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সরকারি ভাবমূর্তি সমুন্নত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]