শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ

শিক্ষাপথ ডেস্ক
২ ঘণ্টা আগে
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে সকাল ৮টা ৩০ মিনিট থেকে প্রবেশ করতে পারবে।

বুধবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে বোর্ডের অধীনস্থ সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

News details square ads

বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের আশপাশে যানজট, অতিরিক্ত ভিড় এবং জনদুর্ভোগ কমানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষার কক্ষে প্রবেশের ক্ষেত্রে পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষাগুলো ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার রুটিন অনুযায়ী, প্রথম দিনে বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]