এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই, আগামী বছরের পরীক্ষায় আসছে সময়সূচিতে বড় পরিবর্তন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এ.এন.এম. এহছানুল হক মিলন। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে আরও সময় প্রয়োজন। এ প্রক্রিয়া সম্পূর্ণ করতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আগামী বছরের এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়েও ধারণা দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ কিংবা কোনো ধরনের উদ্বেগের বিষয় সামনে এলে পরীক্ষার সময়সূচি এক মাস এগিয়ে বা পিছিয়ে নেওয়ার সুযোগ থাকবে।

এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে বাজেট বরাদ্দ প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, নতুন বাজেটে শিক্ষা খাতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ সমপরিমাণ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। তবে এটি মোট জাতীয় বাজেটের ২ শতাংশ নয় বলে তিনি স্পষ্ট করেন।
ফল প্রকাশের নির্ধারিত তারিখ ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। একই সঙ্গে আগামী বছরের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়ে শিক্ষা প্রশাসন শিক্ষাবর্ষকে আরও সুশৃঙ্খল ও সময়োপযোগী করার উদ্যোগেরও ইঙ্গিত দিয়েছে।
শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে পরীক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি না করায় শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সভায় বিব্রতকর পরিস্থিতি
খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনঃসুপারিশের দাবি
