কাল থেকেই শুরু প্রাথমিকের ছুটি, ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে সব বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে । ফলে শনিবার প্রাথমিকে পূর্বনির্ধারিত কোনো ক্লাস হচ্ছে না । শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে ছুটির এই নতুন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।
এর আগে, রোজার সময় বিদ্যালয় বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সেই হিসাব অনুযায়ী শনিবার (২৩ মে) বিদ্যালয় খোলা থাকার কথা ছিল । পাশাপাশি, ঈদের ছুটি সমন্বয় করতে সব সরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান । এর ফলে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে একধরনের জটিলতা ও সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছিল।
তবে সংশোধিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকেই সব প্রাথমিকে ছুটি শুরু হচ্ছে । বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি নির্ধারিত রয়েছে।

এদিকে, ছুটি শুরুর আরেকটি ইঙ্গিত পাওয়া যায় মিড-ডে মিলের নির্দেশনায়। প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পরিবেশনের ক্ষেত্রে ২২ মে থেকেই খাবার দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, এই নির্দেশনার মাধ্যমেই শনিবার যে বিদ্যালয় বন্ধ থাকছে, সেটি বোঝানো হয়েছিল ।
শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে পরীক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি না করায় শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সভায় বিব্রতকর পরিস্থিতি
খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনঃসুপারিশের দাবি
