শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

ষষ্ঠ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা, প্রাথমিক স্তরেও যুক্ত হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতি

শিক্ষাপথ ডেস্ক
২ ঘণ্টা আগে
ষষ্ঠ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা, প্রাথমিক স্তরেও যুক্ত হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতি
ষষ্ঠ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা, প্রাথমিক স্তরেও যুক্ত হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতি
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলা ও ইংরেজির মতো এ বিষয়টি সব শিক্ষার্থীর জন্য আবশ্যিক করা হবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় ল্যাব স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্য কমে আসে এবং সনদনির্ভরতার পরিবর্তে দক্ষতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন প্রজন্ম গড়ে ওঠে।

তিনি জানান, নতুন শিক্ষাকাঠামোর মূল লক্ষ্য হলো নাগরিক মূল্যবোধ, নৈতিকতা, পারিবারিক শিক্ষা, শৃঙ্খলা ও সমন্বিত চিন্তাশক্তির বিকাশ নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন স্তরে নতুন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

News details square ads

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে দুটি নতুন বিষয় চালু করা হবে। এর একটি খেলাধুলা এবং অন্যটি সংস্কৃতি। সরকারের মতে, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের দক্ষতা, শৃঙ্খলা, আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং বিভিন্ন ব্যবহারিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ধারণার ওপর ভিত্তি করে নতুন একটি বিষয় যুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এ ব্যবস্থায় শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে শেখার পরিবেশকে আরও আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষা উপদেষ্টা জানান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]