এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয়নি ১ হাজার ৭৯৫ পরীক্ষার্থী। একই দিনে অসদুপায় পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এসব তথ্য জানান।
বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া—এই ছয় জেলার ১৯৩টি পরীক্ষাকেন্দ্রে মোট ৭৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৭২ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত থাকে ১ হাজার ৭৯৫ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৪২ শতাংশ।

জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি অনুপস্থিত পরীক্ষার্থী ছিল কুমিল্লা জেলায়, যেখানে পরীক্ষায় অংশ নেয়নি ৫৮৬ জন। এছাড়া নোয়াখালীতে ৪০১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩৯ জন, চাঁদপুরে ২৩৭ জন, লক্ষ্মীপুরে ১৮৯ জন এবং ফেনীতে ১৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে, প্রথম দিনের পরীক্ষায় নোয়াখালীর একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ জানিয়েছেন, বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি না করায় শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সভায় বিব্রতকর পরিস্থিতি
খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনঃসুপারিশের দাবি
প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি, তিন মাসে ৫০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা
