প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি, তিন মাসে ৫০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে প্রধান শিক্ষক পদে চলমান আইনি জটিলতার কারণে বিপুলসংখ্যক পদোন্নতি আটকে রয়েছে। সেই সমস্যার সমাধান হলে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষক পদের মধ্যে প্রায় ৩২ হাজার পদে পদোন্নতি কার্যক্রম মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনার পর আদালতের নজরে এসেছে এবং আগামী ২ জুলাইয়ের মধ্যে এর নিষ্পত্তি হওয়ার আশা করা হচ্ছে। এর পরপরই প্রাথমিক শিক্ষায় নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে।

উচ্চশিক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শুধু পাঠ্যক্রম নয়, নতুন নতুন জ্ঞানভিত্তিক বিষয় ও গবেষণামুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। সম্প্রতি বগুড়া বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ার বিষয় উল্লেখ করে তিনি জানান, সেখানে আধুনিক ও আন্তর্জাতিক মানের বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। একই ধরনের আধুনিকায়ন উদ্যোগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও নেওয়া হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে পরীক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি না করায় শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সভায় বিব্রতকর পরিস্থিতি
খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনঃসুপারিশের দাবি
