এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা: প্রবেশপত্র বিতরণের সূচি প্রকাশ, জানা গেল কোন জেলায় কবে

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে। সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষক অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র সংগ্রহ করবেন। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।
এতে আরও বলা হয়েছে, কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি নিজেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হন, তাহলে প্রবেশপত্র গ্রহণের আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ন থাকতে হবে। একই সঙ্গে কেন্দ্রের আওতাধীন সব প্রতিষ্ঠানে দ্রুত প্রবেশপত্র পৌঁছে দেওয়ার দায়িত্বও কেন্দ্র কর্তৃপক্ষকে পালন করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র আগামী ১৫ জুন বিতরণ করা হবে।
অন্যদিকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করবে ১৬ জুন।
বোর্ড জানিয়েছে, প্রবেশপত্র যাচাইয়ের সময় কোনো ধরনের তথ্যগত ভুল, নামের বানান ত্রুটি, বিষয় সংক্রান্ত অসঙ্গতি বা অন্য কোনো সমস্যা ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ১৮ থেকে ২৫ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক)-এর কাছে নির্ধারিত ফরমে সংশোধনের আবেদন জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন না করলে পরবর্তীতে পরীক্ষায় কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে পরীক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি না করায় শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সভায় বিব্রতকর পরিস্থিতি
খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনঃসুপারিশের দাবি
