শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও

শিক্ষাপথ ডেস্ক
৪ ঘণ্টা আগে
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. এ এন এম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে শুধু ওই শিক্ষার্থীর বিরুদ্ধেই নয়, সংশ্লিষ্ট কেন্দ্র ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবরা অংশ নেন।

মন্ত্রী জানান, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষায় অনিয়ম মোকাবিলায় বিদ্যমান আইন সংশোধন করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের ধরন পরিবর্তিত হওয়ায় পরীক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে নতুন বিধান সংযোজন করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতার সুযোগ থাকবে না বলেও তিনি সতর্ক করেন।

News details square ads

তিনি বলেন, পরীক্ষার হলে কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশনসহ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রপ্রধান কিংবা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে পরীক্ষা পরিচালনায় দায়িত্বশীলদের জবাবদিহিতা আরও বাড়বে বলে মনে করছে শিক্ষা প্রশাসন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রভিত্তিক তদারকি জোরদার করা হবে। নকল, প্রশ্নফাঁস কিংবা যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে কাজ করারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]