এইচএসসি পরীক্ষা ২০২৬: উত্তরপত্র ও সরঞ্জাম বিতরণে ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা

আসন্ন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র ও এমসিকিউসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণের জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। শনিবার (২৩ মে) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটি ঢাকা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের বরাবর পাঠানো হয়েছে। নির্দেশনায় জানানো হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে কেন্দ্রগুলোকে তাদের বরাদ্দকৃত সরঞ্জাম সংগ্রহ করতে হবে। ঢাকা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে মোট ১১ দিন ধরে চলবে এই বিতরণ কার্যক্রম।
সরঞ্জাম বিতরণের সময়সূচি:

৩ জুন: ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা।
৭ জুন: কিশোরগঞ্জ ও শরীয়তপুর জেলা।
৮ জুন: নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলা।
৯ জুন: নরসিংদী ও রাজবাড়ী জেলা।
১০ জুন: টাঙ্গাইল জেলা।
১১ জুন: গাজীপুর জেলা।
১৪ জুন: মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা।
১৫ জুন: ঢাকা জেলা।
১৬ জুন: ঢাকা মহানগর (ঢাকা-১ থেকে ২৫ পর্যন্ত কেন্দ্র)।
১৭ জুন: ঢাকা মহানগর (ঢাকা-২৬ থেকে ৫০ পর্যন্ত কেন্দ্র)।
২০ জুন: ঢাকা মহানগর (ঢাকা-৫১ থেকে অবশিষ্ট সকল কেন্দ্র)।
সরঞ্জাম গ্রহণে মানতে হবে যেসব কড়াকড়ি:
বোর্ডের নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার দ্বারা প্রাধিকারপ্রাপ্ত (Authorized) কেন্দ্রকমিটির সাথে সংশ্লিষ্ট কোনো শিক্ষকই কেবল সরঞ্জাম গ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই অফিস সহকারী বা শিক্ষক নন এমন কাউকে এই দায়িত্ব দেওয়া যাবে না।
অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরঞ্জাম নিতে গেলে আবেদনপত্রে এবং অনুমোদিত শিক্ষকের ক্ষেত্রে প্রাধিকার চিঠিতে অবশ্যই কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। জেলা পর্যায়ে ডিসি বা এডিসি এবং উপজেলা পর্যায়ে ইউএনও এই প্রতিস্বাক্ষর করবেন।
পরিবহন সংক্রান্ত বিশেষ সতর্কতা:
বর্তমানে ঢাকা শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বোর্ড জানিয়েছে, সরঞ্জাম পরিবহনের জন্য ট্রাকের পরিবর্তে বিকল্প যানের ব্যবস্থা করতে হবে। এছাড়া, গাড়িতে সরঞ্জাম ওঠানোর বা লোড করার ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ কোনো ধরনের আর্থিক ব্যয় বহন করবে না বলেও চিঠিতে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষাঙ্গন এর আরও খবর
প্রাথমিকে জুলাইয়ের মধ্যে পঠন ও গণিত দক্ষতা নিশ্চিতের তাগিদ: অবহেলায় শিক্ষকদের শাস্তির হুঁশিয়ারি
শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কার: জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য ও আধুনিকায়নে মহাপরিকল্পনা
এইচএসসি পরীক্ষা ২০২৬: উত্তরপত্র ও সরঞ্জাম বিতরণে ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা
কাল থেকেই শুরু প্রাথমিকের ছুটি, ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে সব বিদ্যালয়
ব্রাইট স্কুলে ছাত্রীর আত্মহত্যা: চেয়ারম্যানের বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস
শিক্ষার্থীদের মানসিক ও আর্থিক চাপ কমাতে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত: শিক্ষা মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত
