শিক্ষায় বড় বিনিয়োগের পথে সরকার, জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য ঘোষণা

দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ৪ শতাংশ এবং পরে ৫ শতাংশে উন্নীত করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাই যথেষ্ট নয়। বিতর্ক, খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার একাডেমিক কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, ২০২৭ সালে শিক্ষা ব্যবস্থায় সংস্কার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৮ সালে একাডেমিক সিলেবাস হালনাগাদ করা হবে, যাতে সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার অতীতের বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনের জন্য আন্তর্জাতিক মানের মূল্যায়ন ব্যবস্থা এবং স্বীকৃতি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন উৎকর্ষ পুরস্কার, মানোন্নয়ন কর্মসূচি এবং গবেষণাভিত্তিক উদ্যোগ সম্প্রসারণে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা খাতকে প্রতিযোগিতামূলক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণার পরিবেশ উন্নয়নের মাধ্যমে উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে পরীক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি না করায় শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সভায় বিব্রতকর পরিস্থিতি
খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনঃসুপারিশের দাবি
