কারিকুলামে আসছে বড় পরিবর্তন: পুঁথিগত বিদ্যার বদলে আনন্দময় ও বাস্তবমুখী শিক্ষায় জোর

শিশুদের কাঁধে ভারী বইয়ের বোঝা না চাপিয়ে আনন্দ, গল্প ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষাদানের লক্ষ্যে নতুন কারিকুলাম সাজানো হচ্ছে । বুধবার (২০ মে) ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জাতীয় পর্যায়ে হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা জানান । পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয় ।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নতুন কারিকুলামে শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনভিত্তিক দক্ষতা শেখানোর ওপর বিশেষ জোর দেওয়া হবে । শিক্ষার্থীরা কীভাবে একজন আদর্শ নাগরিক হতে পারে, নিজেদের স্কুল ও ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারে—সেসব বিষয় নতুন শিক্ষাক্রমে যুক্ত করা হচ্ছে ।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানের সক্ষমতা নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর না করে নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক সচেতনতাবোধ সম্পন্ন বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা । প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল করে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার চলছে বলে তিনি উল্লেখ করেন । এর পাশাপাশি, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর মিড-ডে মিল চালুর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী ।

পুরস্কারপ্রাপ্ত ‘হলদে পাখি’ সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনে কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে ।
অনুষ্ঠানে সারাদেশ থেকে মোট ৫৭ জন ‘হলদে পাখি’ সদস্যকে নীল কমল অ্যাওয়ার্ড প্রদান করা হয় । বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য গার্ল গাইডস্ নেতা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।
শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে পরীক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি না করায় শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সভায় বিব্রতকর পরিস্থিতি
খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনঃসুপারিশের দাবি
