শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের

শিক্ষাপথ ডেস্ক
৪ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের
রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দিশা রানী মহন্ত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করছে। পরিবারের দাবি, পরীক্ষা নিয়ে দীর্ঘদিনের হতাশা ও মানসিক চাপের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

রোববার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। দিশা ওই গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে এবং পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

News details square ads

স্বজনরা জানান, পরীক্ষা শেষে বাড়ি ফিরে দিশা নিজের কক্ষে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা প্রশান্ত কুমার জানান, গত বছর আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এবার পুনরায় পরীক্ষায় অংশ নিলেও নিজের প্রত্যাশামতো পরীক্ষা না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক চাপ থেকেই এ ঘটনা ঘটেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]