বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পর রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত নিজের বাসা ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।
এর আগে দুপুর প্রায় সোয়া ২টার দিকে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। গত কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র ধাপে ধাপে বঙ্গভবন থেকে গুলশানের বাসায় স্থানান্তর করা হচ্ছিল।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণকে সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে উল্লেখ করেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মো. সাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ফলে প্রায় তিন বছর তিন মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ত্যাগের মাধ্যমে তার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অন্যদিকে, সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে শনিবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় গেজেট প্রকাশ করেছে।
সর্বশেষ এর আরও খবর
ময়মনসিংহে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর করায় ছাত্রদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার ১ জন
ঢামেকে হাসপাতালের ভবন থেকে লাফ, তরুণীর মৃত্যু
বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের
বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা জারি: কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রকোপ
