শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

ঢামেকে হাসপাতালের ভবন থেকে লাফ, তরুণীর মৃত্যু

শিক্ষাপথ ডেস্ক
৩ ঘণ্টা আগে
ঢামেকে হাসপাতালের ভবন থেকে লাফ, তরুণীর মৃত্যু
ঢামেকে হাসপাতালের ভবন থেকে লাফ, তরুণীর মৃত্যু
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফ দিয়ে রিয়া (২০) নামে ভর্তি থাকা এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাত প্রায় ৩টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও ভোর সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি গ্রামে। তার বাবা লতিফ মল্লিক জানান, গত পাঁচ দিন ধরে রিয়া ঢামেকের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ভোরের দিকে পাশের রোগীর স্বজনরা তাকে জানান, রিয়া বেড ছেড়ে ছাদের দিকে যাচ্ছেন। তিনি দ্রুত সেখানে পৌঁছালেও এর আগেই রিয়া ভবন থেকে লাফ দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপস্থিত লোকজন তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন। তবে তিনি কারও কথা না শুনে নিচে লাফ দেন। নিচে থাকা একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

News details square ads

পরিবারের দাবি, এসএসসি পাসের পর সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। স্বামী বিদেশে ফিরে যাওয়ার পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সাম্প্রতিক সময়ে তার মানসিক সমস্যাও বেড়ে যায় এবং তিনি প্রায়ই অসংলগ্ন কথা বলতেন। পাশাপাশি জিহ্বায় ঘা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনায় নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]