শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

প্রাথমিক শিক্ষায় গবেষণায় জোর, নতুন নীতিমালা প্রকাশ

শিক্ষাপথ ডেস্ক
৪ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষায় গবেষণায় জোর, নতুন নীতিমালা প্রকাশ
প্রাথমিক শিক্ষায় গবেষণায় জোর, নতুন নীতিমালা প্রকাশ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গবেষণাকে গুরুত্ব দিয়ে নতুন গবেষণা নীতিমালা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ নীতিমালার মাধ্যমে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা খাতে কর্মরত কর্মকর্তা ও শিক্ষকদের গবেষণামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ ও উৎসাহ দেওয়া হবে। একই সঙ্গে গবেষণালব্ধ তথ্য ও ফলাফলের ভিত্তিতে শিক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণের পথ আরও সুসংহত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

News details square ads

নতুন নীতিমালায় গবেষণার উদ্দেশ্য, বাস্তবায়ন ও তদারকি প্রক্রিয়া, গবেষণা কার্যক্রম পরিচালনার কাঠামো, অর্থায়ন ও আর্থিক ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও তথ্যভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]