শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, ২০২৮ থেকে নতুন শিক্ষাক্রম

শিক্ষাপথ ডেস্ক
৩ দিন আগে
শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, ২০২৮ থেকে নতুন শিক্ষাক্রম
শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, ২০২৮ থেকে নতুন শিক্ষাক্রম
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

২০২৭ থেকেই স্কুলে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, ২০২৮ সালে আসছে নতুন শিক্ষাক্রম

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বিষয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হবে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘আনন্দময় শিক্ষা (Learning with Happiness)’ এবং ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’।

News details square ads

সংশ্লিষ্টদের মতে, ২০২৭ সালে চালু হওয়া নতুন বিষয়গুলো মূলত পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। এসব কার্যক্রমের ফলাফল মূল্যায়ন করেই ২০২৮ সালের পূর্ণাঙ্গ শিক্ষাক্রমের চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।

নতুন বিষয়গুলো কার্যকর করতে শিক্ষক প্রস্তুতির কাজও শুরু হয়েছে। ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার জন্য উপজেলা পর্যায় পর্যন্ত প্রশিক্ষিত শিক্ষক তৈরির পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

অন্যদিকে, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়ে পাঠদানের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নির্বাচন করা হবে। এ বিষয়ে আলাদা গাইডলাইন তৈরি করে ধাপে ধাপে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।

শুধু তাই নয়, ভবিষ্যতে বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষার সুযোগও তৈরি করতে চায় সরকার। এজন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও অন্যান্য প্রস্তুতি গ্রহণের কাজ শুরু হয়েছে।

তবে নতুন যুক্ত হওয়া এসব বিষয়ে কোনো জিপিএ বা গ্রেড নির্ধারণ করা হবে না। শিক্ষার্থীদের কেবল পাস বা ফেল ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

শিক্ষাকে আরও আনন্দময়, দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী করার লক্ষ্যেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]