শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

স্বাস্থ্যখাতে রেকর্ড বরাদ্দ, এমবিবিএস শিক্ষায় আসছে বড় পরিবর্তন

শিক্ষাপথ ডেস্ক
২ দিন আগে
স্বাস্থ্যখাতে রেকর্ড বরাদ্দ, এমবিবিএস শিক্ষায় আসছে বড় পরিবর্তন
স্বাস্থ্যখাতে রেকর্ড বরাদ্দ, এমবিবিএস শিক্ষায় আসছে বড় পরিবর্তন
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের স্বাস্থ্যখাতের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই বরাদ্দের আওতায় চিকিৎসা শিক্ষায় যুগোপযোগী পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে এমবিবিএস শিক্ষাক্রম আধুনিকায়নের মাধ্যমে ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাজেট সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন এমবিবিএস কারিকুলামে সমন্বিত মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে দক্ষতা-কেন্দ্রিক ও ভবিষ্যতমুখী চিকিৎসা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ দশমিক ০১ শতাংশ। আগের অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা। ফলে চলতি প্রস্তাবে স্বাস্থ্যখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

News details square ads

স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের জনবল সংকট মোকাবিলায় নতুন নিয়োগ কার্যক্রমের ঘোষণাও থাকতে পারে। পরিকল্পনা অনুযায়ী, শূন্য পদ পূরণের লক্ষ্যে দ্রুত ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে সারা দেশে জনমুখী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ নারী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নার্সিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আসন ও সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ারগিভার’ প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্যখাতে বাড়তি বিনিয়োগ, চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন এবং বৃহৎ পরিসরে জনবল নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]