শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

পশুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর সরকার: চালু হচ্ছে বিশেষ হটলাইন

শিক্ষাপথ ডেস্ক
২২ দিন আগে
পশুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর সরকার: চালু হচ্ছে বিশেষ হটলাইন
পশুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর সরকার: চালু হচ্ছে বিশেষ হটলাইন
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে সরকার। পশুর হাটে চাঁদাবাজি সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও অভিযোগ জানানোর জন্য বিশেষ 'হটলাইন' চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কোরবানিকে কেন্দ্র করে কিছু অসাধু চক্রের চাঁদাবাজির তথ্য সরকারের কাছে রয়েছে। এগুলো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। প্রতিটি পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হবে যাতে ক্রেতা ও বিক্রেতারা নিরাপদ পরিবেশে লেনদেন করতে পারেন।"

১৬৬১১৩ হটলাইন ও মনিটরিং সেল

News details square ads

পশুর হাটে কোনো অপ্রীতিকর ঘটনা বা চাঁদাবাজির শিকার হলে তাৎক্ষণিক প্রতিকার পেতে ১৬৬১১৩ হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। এছাড়া ঈদুল আজহার আগে ও পরে মোট সাত দিন পুলিশ সদরদফতরে একটি বিশেষ মনিটরিং সেল কার্যকর থাকবে, যা সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সিটি করপোরেশন ও চামড়া ব্যবস্থাপনা

মন্ত্রী জানান, এবারের ঈদে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে। কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। চামড়ায় ব্যবহারের জন্য লবণের সংকট যাতে না হয়, সেজন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং বিনামূল্যে লবণ সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।

শ্রমিকদের বেতন ও বিশেষ অভিযান

তৈরি পোশাক খাতের শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বিজিএমইএ এবং বিকেএমইএ-এর সাথে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিশ্চিত করেন যে, ঈদের আগেই সকল গার্মেন্টস শ্রমিকের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে।

পাশাপাশি, গত ৩০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই অভিযানে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে ডিএমপি ও জেলা পুলিশ সুপারদের নিয়মিত অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক এক মন্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার কোনো ছাড় দেবে না।"

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]