শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

বার্ষিক মজুদ যাচাইয়ে বুধবার দেশজুড়ে তেল ডিপোতে সরবরাহ বন্ধ

শিক্ষাপথ ডেস্ক
৪ ঘণ্টা আগে
বার্ষিক মজুদ যাচাইয়ে বুধবার দেশজুড়ে তেল ডিপোতে সরবরাহ বন্ধ
বার্ষিক মজুদ যাচাইয়ে বুধবার দেশজুড়ে তেল ডিপোতে সরবরাহ বন্ধ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

দেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে আগামী বুধবার (১ জুলাই) দিনব্যাপী জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখা থেকে জারি করা এক জরুরি অফিস আদেশে বলা হয়েছে, প্রতি বছরের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই দেশের সব আঞ্চলিক তেল ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনায় বার্ষিক সমাপনী মজুদ গণনা এবং বাস্তব যাচাই কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপোতে ওই দিন সাধারণ জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই সাময়িক স্থগিতাদেশের মধ্যেও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিপোগুলোকে জেট এ-১ (Jet A-1) জ্বালানির সংরক্ষণ ট্যাংকের বার্ষিক যাচাই দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরগুলোতে জেট জ্বালানি সরবরাহ পুনরায় চালু রাখতে বলা হয়েছে, যাতে দেশি-বিদেশি কোনো এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায় সমস্যা না হয়।

News details square ads

বিপিসির নির্দেশনায় আরও বলা হয়েছে, বার্ষিক সমাপনী কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ঢাকা ও চট্টগ্রামের প্রধান কার্যালয়সহ পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের অধীন সব ডিপোকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছেও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]