ঢাকায় রাতের ভূমিকম্পে আতঙ্ক, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর নেই

রাজধানী ঢাকায় সোমবার রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ডের দিকে আকস্মিক এ কম্পন অনুভূত হলে নগরজুড়ে অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হিসেবে বিবেচিত হয়।
তাৎক্ষণিকভাবে দেশের কোনো এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনের কারণে বিভিন্ন স্থানে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

এর আগে চলতি মাসের ১২ জুন সিলেট, ময়মনসিংহসহ দেশের কয়েকটি অঞ্চলে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূমিকম্প-সংক্রান্ত সচেতনতা ও প্রস্তুতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।
জাতীয় এর আরও খবর
চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
৩ মাসের মধ্যে সবচেয়ে বড় স্বস্তি: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল
মাদারগঞ্জে ট্রাকের চাপায় দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত, প্রতিবাদে সড়ক অবরোধ
বার্ষিক মজুদ যাচাইয়ে বুধবার দেশজুড়ে তেল ডিপোতে সরবরাহ বন্ধ
দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রমে গতি, আবেদন জমায় প্রথম দিনেই ভিড়
৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে মেডিকেল কলেজের ক্লাস চালুর উদ্যোগ
