টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে খাদে: চাপা পড়ে ১৫ যাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত ৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে উল্টে পড়েছে । আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতু সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে । ট্রাকে থাকা ভারী রডের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী প্রাণ হারিয়েছেন । এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লোহার রডবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল । ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান । এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গভীর খাদে পড়ে যায় এবং যাত্রীরা রডের নিচে চাপা পড়েন । আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় । তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি ।
টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন । তারা ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন । এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ৯ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বলেন, "রডবোঝাই ট্রাকে করে যাত্রীরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন । চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে ফেলে দিলে এই বিপুল প্রাণহানি ঘটে ।" তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করার জোর চেষ্টা চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ।
জাতীয় এর আরও খবর
চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
৩ মাসের মধ্যে সবচেয়ে বড় স্বস্তি: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল
মাদারগঞ্জে ট্রাকের চাপায় দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত, প্রতিবাদে সড়ক অবরোধ
বার্ষিক মজুদ যাচাইয়ে বুধবার দেশজুড়ে তেল ডিপোতে সরবরাহ বন্ধ
দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রমে গতি, আবেদন জমায় প্রথম দিনেই ভিড়
৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে মেডিকেল কলেজের ক্লাস চালুর উদ্যোগ
