শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

শিক্ষাপথ ডেস্ক
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার (৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বুলেটিনে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী পাঁচ দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা ও আসাম অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

News details square ads

পূর্বাভাস অনুযায়ী, অতিবৃষ্টির কারণে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির বিভিন্ন নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাও প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচে থাকলেও ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় আগামী কয়েকদিন পানি বাড়ার প্রবণতা দেখা যেতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মার পানি মোটামুটি স্থিতিশীল রয়েছে।

সিলেট অঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও পরবর্তী সময়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং আবহাওয়া ও বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]