প্রযুক্তি শুধু ব্যবহারে নয়, উৎপাদনেও বিশ্ব জয় করবে বাংলাদেশ: টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলাদেশকে আর কেবল প্রযুক্তি ব্যবহারকারী দেশ হিসেবে সীমাবদ্ধ না রেখে, একটি প্রথম সারির প্রযুক্তি উৎপাদন ও রফতানিকারক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার (১৭ মে) 'টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস' উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রযুক্তিকে এখন আর কেবল দৈনন্দিন ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না; বরং এটি সেবা প্রদান এবং নতুন প্রযুক্তি উৎপাদনে সর্বোচ্চ কাজে লাগানো হবে। প্রযুক্তির সফল প্রয়োগের উদাহরণ টেনে তিনি জানান, রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থায় ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন ও শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে।
এছাড়া, নাগরিকদের আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট (ওয়াইফাই) সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্ত্রী নিশ্চিত করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি সরকারের দীর্ঘমেয়াদি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে জানান, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি ডিজিটাল অর্থনীতির দেশের (ডিজিটাল ইকোনমি) তালিকায় জায়গা করে নিতে চায়। এই বৃহৎ লক্ষ্য বাস্তবায়নে সরকার সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে অগ্রসর হচ্ছে।
ভবিষ্যৎ প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশব্যাপী শক্তিশালী ফাইভ-জি (5G) নেটওয়ার্ক নিশ্চিতে প্রয়োজনীয় ফাইবার অপটিক অবকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি, দেশের প্রতিটি নাগরিককে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার আওতায় আনতে আগামী দুই বছরের মধ্যে সবার জন্য 'ডিজিটাল আইডি' এবং 'ডিজিটাল ওয়ালেট' চালু করার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সরকারের এই সমন্বিত উদ্যোগগুলো সফল হলে বাংলাদেশ দ্রুতই একটি স্বয়ংসম্পূর্ণ স্মার্ট জাতিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
জাতীয় এর আরও খবর
মায়ের প্রতি অবহেলা: ওএসডি হলেন সেই যুগ্ম সচিব সন্তান
আগামী প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করছে সরকার: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্যাগের মহিমায় দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত
ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে খাদে: চাপা পড়ে ১৫ যাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত ৯
১ জুলাই থেকে কার্যকর হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল
