ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ।

ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ। এর মাধ্যমে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৩৮টিতে।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঠাকুরগাঁও জেলায় “ঠাকুরগাঁও মেডিকেল কলেজ” প্রতিষ্ঠার সরকারি অনুমোদন প্রদান করা হয়েছে, যা রাষ্ট্রপতির আদেশক্রমে অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরসমূহ।

দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা ও আসন সংখ্যা
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে ছয়টি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অধীনে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে একটি করে মেডিকেল কলেজ রয়েছে। অন্যদিকে সশস্ত্র বাহিনী চিকিৎসা শাখার (ডিজিএমএস) আওতায় ঢাকায় পরিচালিত হচ্ছে সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ (এএফএমসি)।
আসন সংখ্যার হিসাবে, সরকারি মেডিকেল কলেজে আগে মোট ৫,৩৮০টি আসন থাকলেও পরবর্তীতে তা কমে ৫,১০০টিতে দাঁড়িয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বর্তমানে ৬,০০১টি।
সেনাবাহিনীর অধীনে থাকা পাঁচটি মেডিকেল কলেজে ৫০টি করে মোট ২৫০টি আসন রয়েছে, আর এএফএমসিতে রয়েছে ১২৫টি আসন। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত নতুন মেডিকেল কলেজে আরও ৫০টি আসন যুক্ত হয়েছে।
সব মিলিয়ে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী ও নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১,৫২৬টি
উচ্চ শিক্ষা এর আরও খবর
ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ।
শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন! এবার দ্রুতই শেষ হবে ভর্তি প্রক্রিয়া
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য “সাবজেক্ট চয়েস” ও “বিশ্ববিদ্যালয় পছন্দক্রম” আবেদনের কার্যক্রম শুরু হয়েছে।
চুয়েটে নতুনদের অপেক্ষার অবসান! ২ জুলাই ওরিয়েন্টেশন, ৫ জুলাই ক্লাস শুরু
আগামী বছরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে শেষ হতে পারে সেশনজট: উপাচার্য
বিএমইএসি’র স্বীকৃতির তালিকায় যুক্ত হলো এএফএমসি: চিকিৎসা শিক্ষায় মাননিয়ন্ত্রণে নতুন অগ্রগতি
