বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয়, বরং দক্ষ, যোগ্য ও কর্মমুখী প্রজন্ম গড়ার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার সময়ে গবেষণা, উদ্ভাবন এবং শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করা জরুরি। বিশেষ করে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ টেক্সটাইল ও পোশাক খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও দক্ষ জনশক্তির বিকল্প নেই।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, স্মার্ট টেক্সটাইল, আধুনিক উৎপাদন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে।
তিনি আরও জানান, বাস্তবমুখী শিক্ষা, গবেষণা ও নতুন উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা আরও বাড়াতে হবে।
এর আগে বুটেক্সে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উচ্চ শিক্ষা এর আরও খবর
অনার্স কোর্স নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশনা, শিক্ষা ব্যবস্থায় সময় অপচয় কমাতে নতুন বার্তা
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে উদ্বেগ: বিএমডিসি সভাপতির প্রশ্ন—সিদ্ধান্ত কি যথেষ্ট যাচাইয়ের পর নেওয়া হয়েছে?
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ জুলাই থেকে একযোগে ক্লাস শুরু
বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি: শিক্ষামন্ত্রী
বেসরকারি মেডিকেল শিক্ষায় নতুন সুযোগ: মুন্নু মেডিকেল কলেজে বাড়ছে ভর্তির আসন
নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন
